ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ওসি সহ ১৭ আ.লীগ নেতাকর্মির বিরুদ্ধে মামলা

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সেনবাগ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সহ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মির নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫ জনকে।

 

রোববার (১৮ আগস্ট) রাতে বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে অহরণ ও হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে সেনবাগ থানায় এই মামলা দায়ের করেন। সেনবাগ থানায় যাহার মামলা নং-৪।

 

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট, অপহরণ ও আটক নেতাদের থেকে হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।