ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

হাতিয়া প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।

 

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

 

এসব তথ্য নিশ্চিত করেন, হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে জোয়ারের সাথে লাশটি উপজেলার চানন্দী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর কূলে ভেসে আসে।

 

সকালে স্থানীয় লোকজন নদীর কূলে গেলে লাশটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তবে তাৎক্ষণিক লাশের কোনো পরিচয় জানা যায়নি। শরীর পঁচে ফুলে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছেনা। ধারণা করা হচ্ছে লাশটি জোয়ারের পানিতে এখানে ভেসে এসেছে।