ঢাকাবুধবার , ১৯ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে নোয়াখালীতে কৃষকের মৃত্যু

সুবর্ণচর প্রতিনিধি
জুন ১৯, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ (সুবর্ণচর) নোয়াখালী >>>

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মোহাম্মাদ চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে।  

 

নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং ৬ সন্তানের জনক ছিলেন।

 

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. আবুল কাশেম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে। এরপর জমিতে তার মহিষ দেখতে যায়। মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়া তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।