ঢাকাশনিবার , ১৫ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পশুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ১৫, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী সদর উপজেলায় পশুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. হাসান ওরফে রকি (২৮) উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের শাহাদাত পুর গ্রামের কালিয়া বাড়ির নুর ইসলামের ছেলে। সে পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রী ছিলো।     

 

শনিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদী শহরের হাউজিং বালুর মাঠের অস্থায়ী পশুরহাটে এই ঘটনা ঘটে।

 

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাউজিং বালুর মাঠে অস্থায়ী পশুরহাটে ডেকোরেটরের লাইট লাগনোর কাজ চলছিল রকি। একপর্যায়ে সেখানে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।