ঢাকাশনিবার , ১৫ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ১৫, ২০২৪ ২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মো. আজাদ (৫০) নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন, তিনি গোপাই এলাকার সওদাগর বাড়ির শামসুল হকের ছেলে।  

 

শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপুর টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের দত্তবাড়ীর মোড়ের উত্তরে অবস্থিত নোয়া কনভেনশন হল এর সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সোনাপুর টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টারে সংলগ্ন রহমানিয়া বিস্কুট ফ্যাক্টরী রাস্তার মোড়ের মূল সড়কের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

 

এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে একটি অনটেস্ট মোটরসাইকেল আটক করে সোনাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তারা মোটরসাইকেল টি সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

 

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ মুছা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর পরই মোটরসাইকেল চালক পালিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।