ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে বাঁচাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বেগমগঞ্জ প্রতিনিধি
জুন ১৩, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো.সায়েম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩জুন) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের গোলা বাড়িয়া দিঘী এলাকার আজমীর ভবনে এই ঘটনা ঘটে।

 

নিহত সায়েম উপজেলার বাহাদুর পুর গ্রামের ফাজিল মিয়া বাড়ির মো. নুর নবীর ছেলে। সে স্থানীয় মদন মোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। শিশুটি আজমীর ভবনের পাঁচ তলায় মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকতো ।

 

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিকেলে সায়েম আরও কয়েকজন শিশু সহ পাঁচতলা ভবনের ছাদে খেলতে যায়। তখন তার মা তার আরেক ভাইয়ের সাথে মুঠোফোনে বিদেশে কথা বলছিলেন।

 

তখন আরেক শিশু পা পিছলে ছাদ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে সায়েম মায়ের সামনে ছাদ নিচে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, মায়ের সামনে ছাদ থেকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়। এরপর তাকে চৌমুহনী বাজরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।