ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইয়ের রহস্যজনক মৃত্যু, বড় ভাই গ্রেফতার।

admin
নভেম্বর ১৭, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই নুরুল ইসলাম আজাদ কে (২২) গ্রেফতার করে পুলিশ।  
নিহত মোহাম্মদ হোসাইন রাব্বি (১২) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ন কবিরের ছেলে এবং একই এলাকার আরপি আরডি একাডেমী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১ টার সময় মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল বুধবার ১৬ নভেম্বর রাত সাড়ে ৯টার সময় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হোককুইন্নাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার রাত ১১টার সময় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় রাব্বি উপজেলার কামলার পোল এলাকায় বাবার পাইপ দোকানে যায়। সেখানে প্রায় ২ ঘন্টা থাকার পর বাড়িতে চলে আসে। এরপর ঘরে এসে ডয়িং রুমের খাটের ওপর অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা বলছেন,  রাতে ঘরের বাহিরে দীর্ঘ সময় আড্ডা মেরে ঘরে ফেরায় বড় ভাই আজাদ ছোট ভাই রাব্বিকে শাসন করে চড়-থাপ্পড় দেয়। এতে ছোট ভাই স্ট্রোক করে মারা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা জানান, নিহত শিক্ষার্থীর কপালের বাম পাশে একটু কাটা দাগ রয়েছে।
ওসি আরো জানায়, এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে।নিহতের বড় ভাইকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নোয়াখালী মিডিয়া/নিউজ