ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

উচ্ছেদ আতংকে ভূমি দুস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলএলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ দাদার ভিটে-মাটি থেকে উচ্ছেদ আতংকে শত-শত পরিবার ভূমি দস্যু আক্তার হোসেন ও মিলনের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে।

 

শনিবার (২৭ এপ্রিল) সকালে গাংচিল বাজারে এ মানবন্ধন ও  বিক্ষোভ মিছিল হয়। এতে এলাকার শত-শত নারী ও পুরুষ সহ সর্বস্তুরের সাধারন মানুষ অংশগ্রহন করে।

 

মানববন্ধনে ক্ষতিগ্রস্থরা জানান, তারা কয়েক যুগ ধরে গাংচিল বাজারের পাশে বাপ দাদার ভিটে মাটিতে বসবাস করে আসছে। এরই মধ্যে স্থাণীয় ভুমি দুস্যু আক্তার হোসেন ও মিলন শত-শত  পরিবারের বসতভিটি দখলের পায়তারা শুরু করে।

 

তারা জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের মোটা অংকের ঘুষ দিয়ে নিজেদের পরিবারের সদস্য ও ছেলে-মেয়েদের নামে বসত ভিটি গুলো রেকর্ড করে নেয়। এখন তাদেরকে সে সব ভিটে মাটি থেকে সরিয়ে দেয়ার পায়তারা শুরু করেছে।

 

যে কোন সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকি-ধমকি দিচ্ছে। এতে চরম আতংকে দিন কাটাচ্ছে অসহায় পরিবারগুলো।

 

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আক্তার হোসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

এ সময় ভুক্তভোগী পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন এবং ভুমি দুস্যু জাল জালিয়াতির প্রধান হোতা আক্তার হোসেন এবং অপর্কমের সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। পরে ঝাড়ু নিয়ে শত-শত নারী ও পুরুষ বিক্ষোভ মিছিল করেন।