ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর বাণিজ্য কেন্দ্রে এসির আগুনে পুড়ল ২৫ দোকান  

বেগমগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৪ ৩:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে এসির আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৭টি জুয়েলারি, ৭টি কাপড় ও ১টি মনিহারী দোকান সহ ২৫টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

রোববার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের ব্যাংক রোড সংলগ্ন বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

 

মূর্হুতে মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে পানি সঙ্কট ও ঘনবসতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়।

 

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ভূঞা হোসিয়ারি কাপড় দোকানে হঠাৎ এসির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এসিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সাড়ে ৫ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।