ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মত বিনিময় সভা 

সূবর্ণচর প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ (সুবর্ণচর) নোয়াখালী >>> আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুবর্ণচরে পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) রাত ৯টায় চরবাটা খাসের হাটে অবস্থিত সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের  হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাবেক মেম্বার মহিব উল্লাহ মধুর সভাপতিত্বে মত বিনিময় সভায় মত বিনিময় করেন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ২নং চরবাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ফয়সাল আহাম্মদ আকাশ।

এই সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মাহমুদ হোসেন মাসুদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের সদস্য নূর হোসেন সৈকত, যুবলীগের সদস্য সারোয়ার হোসেন জাবেদ, যুবলীগ নেতা শুভ চন্দ্র দেব, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত, চরবাটা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল আহমদ হেলাল, চরবাটা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন- আহবায়ক জামাল উদ্দিন মনির প্রমুখ।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমদ আকাশ বলেন,  আমি যদি সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে মাদক,  যৌতুক,  বাল্যবিয়ে, ইভটিজিং সহ অপরাধজনিত সকল কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো এবং শিক্ষার প্রতি গুরুত্বারোপ করবো।