ঢাকাশনিবার , ৩০ মার্চ ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা মামলায় ইউপি সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন 

মোহাম্মদ ছানা উল্যাহ
মার্চ ৩০, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর, নোয়াখালী>>> নোয়াখালীর সুবর্ণচরে সাবেক ইউপি সদস্য (মেম্বার) কে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী৷  শনিবার (৩০মার্চ) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে সহস্রাধিক নারী ও পুরুষ অংশ নেয়৷ 
স্থানীয় চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ভূমিহীন নেতা মো. হোসেন, গোলাম সারওয়ার ও সিরাজ মিস্ত্রি বলেন, চরজুবিলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন রায়হান কে গত ২৫শে মার্চ গ্রেফতার করে পুলিশ ৷ এসময় তারা জানান, তাকে নিরস্ত্র অবস্থায় গ্রেফতার করলেও পুলিশ মিথ্যা ডাকাতি মামলায় রায়হান মেম্বার কে আটক দেখায়৷ তারা এসময় জসিম উদ্দিন রায়হানকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে দ্রুত মুক্তি দাবি করেন৷
এছাড়াও মানববন্ধন থেকে সহস্রাধিক ভূমিহীন নারীরা অংশ গ্রহণ করেন ৷ ভূমিহীন নারী নেত্রী নাজমা, জোছনা,  আছিয়া ও রুপা বলেন, রায়হান মেম্বার তাদের কে দীর্ঘ ২৫বছর যাবৎ আশ্রয় দিয়ে আসছে৷  একটি মহল তাদেরকে ঘর-বাড়ি ছাড়া করতে রায়হান মেম্বারকে অন্যায়ভাবে আটক করতে সহযোগিতা করেছে৷ এসময় নারীরা পৃথক ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে রায়হান মেম্বারের মুক্তি দাবি করেন৷ মানববন্ধন শেষে চর মহিউদ্দিন ও চর জিয়া উদ্দিনের বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।