ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার

নোয়াখালী জেলা প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৬ মার্চ) বিকেলে জেলা শহর মাইজদী নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়াল সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়ালের পাশে পরিত্যক্ত জায়গায় দুটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ১টি গ্রেনেড বিকেল ৩টায় অন্যটি বিকেল ৫টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

ওসি আরও বলেন, গ্রেনেডের গায়ে লেখা রয়েছে টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড বিপি কানো। এ ধরনের গ্যাস গ্রেনেড পুলিশের ট্রেনিং কাজে ব্যবহৃত হয়। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা হবে।

যেহেতু নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পরিত্যক্ত জায়গা থেকে গ্যাস গ্রেনেড দুটি উদ্ধার করা হয়েছে। তাই তাদের সাথে কথা বলে দেখা হবে তাদের স্ট্ক ঠিক আছে কিনা। এটি তাদের অব্যবহৃত গ্রেনেড কিনা।