ঢাকাশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে দুই বিকাশ প্রতারক গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে বিপুল পরিমাণে বিকাশ ও নগদ একাউন্ট যুক্ত একটিভ সিম, নগদ অর্থ ও মোবাইল সরঞ্জাম সহ দুইজনকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬,১৪,৫০০ ( ছয় লক্ষ চৌদ্দ হাজার পাঁচ শত টাকা) ৯টি মোবাইল হ্যান্ডসেট, বক্স সহ ৭টি মোবাইল সেট, ৫টি এনআইডি কার্ড, ৪৪টি সিম এর খালি প্যাকেট ও ২৫টি একটিভ সিমকার্ড জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার মৃত গাদু মুন্সির ছেলে মো. আলী হাসান লিটন (৩৮), নোয়াখালী হাতিয়ার মৃত আবদুল খালেকের ছেলে মো.শামীম উদ্দিন (৩০)।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাদের একজনকে ঢাকার নিউমার্কেট এলাকার হাতির পোল থেকে, অন্যজনকে নোয়াখালীর হাতিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, প্রতারক চক্র ভুক্তভোগী মো.শাহাদাত হোসেন থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা মূলক ভাবে ওটিপি সংগ্রহ পূর্বক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বে-আইনী ভাবে প্রবেশ করে প্রতারক চক্র পরস্পর যোগসাজসে চৌমুহনী শাখা নোয়াখালী হতে বিভিন্ন ধাপে বিভিন্ন উপায়ে (বিকাশ/নগদ/রকেট/উপায় একাউন্টের মাধ্যমে) চার লক্ষ উনিশ হাজার আটশত টাকা আত্মসাৎ করে।

এ ছাড়া অজ্ঞাতনামা আরেকটি প্রতারক চক্র একই উপায়ে মধুসুদন সাহা নামের লোক থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা, মোঃ শহিদুল ইসলাম হতে তিন লক্ষ টাকা, ডাঃ জেরিম আঞ্জুম ইমা নামে আরেকজন থেকে আশি হাজার টাকা, তাসফিনুল হক থেকে একষট্টি  হাজার টাকা আত্মসাত করে নিয়ে যায়।

জানা যায়, এ সময়  মোঃ আলী হাসান লিটন এর হেফাজত থেকে মামলার ঘটনায় ব্যবহৃত সীমকার্ড সম্বলিত একটি মোবাইল হ্যান্ডসেট এবং  মো.শামীম উদ্দিন এর হেফাজত হতে নগদ ৬,১৪,৫০০/- টাকা, বাটন মোবাইল হ্যান্ডসেট-০৪টি, এন্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট-০৪টি, মোবাইল হ্যান্ডসেট বক্স-০৭টি, অন্য ব্যক্তির এনআইডি কার্ড-০৫টি,  খালি সীমের প্যাকেট-৪৪টি জব্দ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তার প্রতারক চক্র দীর্ঘদিন থেকে মানুষকে নানাভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছে। এই ঘটনায় স্থানীয় একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাদের  আটক করতে সক্ষম হই। এ বিষয়ে তাদের  বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।