ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ইট ভাঙ্গার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু 

নোয়াখালী জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে ইট ভাঙ্গার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  

নিহত মো. মাইন উদ্দিন (২৭) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো.হানিফ মিয়ার ছেলে এবং সে পেশায় একজন দিনমজুর ছিল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইন উদ্দিন গাড়ি দিয়ে ইট ভাঙ্গার কাজ করত। প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে ইট ভাঙ্গার গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে ধানসিঁড়ি ইউনিয়নের নুর চৌধুরী বাজারের দক্ষিণে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগে। ওই সময় মেশিনের ওপর বসে থাকা মাইন উদ্দিন গাছের সাথে ধাক্কা লেগে তার মাথায় মগজ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মনির মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।