ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পল্লীবিদ্যুতের ঘুটির পাশ থেকে লাশ উদ্বার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার এর ঘুটির পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্বার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা নিহত ব্যক্তির (৪২)পরিচয় জানাতে পারেনি।  

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাবীব পুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মাহবুবুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাত পৌনে ১০টার দিকে উপজেলার হাবীব পুর গ্রামের সড়কের পাশে থাকা পল্লীবিদ্যুতের ঘুটিতে ট্রান্সফরমার চুরি করতে উঠে অজ্ঞাত এই চোর।

ওই সময় সে খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের খুঁটির নিচে পড়ে যায়। ট্রান্সফরমার এর ফিউজ কাটার বিকট শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পায় ঘটনাস্থলে অজ্ঞাত এক  ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে।

স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, সে একজন পেশাদার ট্রান্সফরমার চোর। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত টেস্টার, প্লাস ও রেঞ্জ উদ্ধার করা হয়েছে। অন্য কোনো এলাকা থেকে এখানে চুরি করতে এসেছে বলে ধারনা করা হচ্ছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, নিহতের হাতে যে ক্ষত দেখা গেছে তা আজকের ক্ষত বলে মনে হচ্ছে না।   

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে চেষ্টা করার কারনে এ ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।