
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্কের ইউনিয়নের বাংলাবাজারে দোকান জায়গা নিয়ে বিরোধের জের ধরে জোর পূর্বক নারিকেল গাছ কাটার অভিযোগ উঠেছে।

জায়গার মালিক ভুক্তভোগী আব্দুল আহাদের পুত্র আব্দুল খালেক বলেন, ৫০ বছর আগে তার বাবা চরক্লার্কের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিনের বাবা কুদ্দুস মিয়ার কাছ থেকে ৪৬ ফিট এর ভিটিসহ একটি দোকান ক্রয় করে খরিদ সূত্রে মালিক হন।
১৩/১৪ বছর আগে সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন দলীল প্রদান করেন। কিন্তু বর্তমানে সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিনের জায়গায় একটি মার্কেট নির্মাণাধীনের কাজ চলমান অবস্থায় পাশেই খালেকদের জায়গায় রোপন করা ৪০ বছরের পূরোনো একটি নারিকেল গাছটি জোর পূর্বক কেটে জায়গা দখলের চেষ্টা করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেয়।
সাবেক চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন বলেন, আব্দুল খালেক যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার বাবা দোকান ভিটি বিক্রি করেছে মাত্র ২৬ ফিট, কিন্তু অতিরিক্ত জায়গা আমাদের।
আমি নিজেই দলিল দিয়েছি, সকল কাগজপত্র আমার কাছে আছে। আমার জায়গার উপর নারিকেল গাছটি আমি কাটার সময় তারা এসে বাধা দেয় এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে আমিন দিয়ে পরিমাপের সিদ্ধান্ত দিয়েছে। যদি সে কাগজপত্রে জায়গা পায় নিয়ে যাবে, না পেলে আমাদেরটা আমাদের থাকবে।
ভুক্তভোগী আব্দুল আহাদের পুত্র আব্দুল খালেক প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সঠিক বিচারের দাবি জানান।
এ বিষয়ে চরক্লার্ক সোলেমান বাজার ছনখোলা পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছি তাদেরকে আমিন দিয়ে পরিমাপের সিদ্ধান্ত দিয়ে এসেছি।

