ঢাকাশুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

মাদরাসার চার শিক্ষার্থীকে বলৎকার : শিক্ষক গ্রেপ্তার

চাটখিল প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালীর চাটখিলে চার শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে,  গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (২৬) উপজেলার শংকর পুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।  তিনি চাটখিল পৌরসভার আল ফারুক মাদরাসার শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর।  গত কয়েক মাস ধরে ভয়-ভীতি দেখিয়ে চার শিক্ষার্থীসহ আরো কয়েকজন শিক্ষার্থীকে মাদরাসার ভিতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক।
পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে তাদের পরিবার শিশুদের সাথে নিয়ে চাটখিল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমদাদুল হক বলেন,  এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।