
লক্ষ্মীপুরে নেশার টাকা না পেয়ে কিরন বেগম (৫০) নামে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে তার ছেলে মো. কাউছার মিঝির (২৫) বিরুদ্ধে। পুলিশ ঘাতক কাউছারকে আটক করছে।
রোববার (১৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সন্ধ্যা দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের (৪নং ওয়ার্ড) পশ্চিম গঙগা পুর গ্রামের গণি মিঝি বাড়ির আবুল খায়েরের ছেলে কাউছার তার মা কিরন বেগমকে কুপিয়ে হত্যা করে।
স্থানীয়রা বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কাউছার নেশার টাকার জন্য তার মা’কে কুপিয়ে হত্যা করেছে। এর আগেও কয়েকবার কাউছার তার মা ‘কে মারধর করেছে। কাউছার মাদকাসক্ত। সেই তার মাকে হত্যার পর বাড়ীর পাশের দোকানে এসে বলে তার মা’কে হত্যা করেছে। তাৎক্ষণিক জনগণ তাকে আটক করে পুলিশে খবর দেয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক কাউছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়ধীন।

