ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, আহত দুই    

নোয়াখালী জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটের ধানশালিক ইউনিয়নে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়।

নিহত আবু ছায়েদ মানিক (৬৫) কোম্পানীগঞ্জ উপজলোর চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার ভোর রাতের দিকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওয়ানা দেয় মানিক। যাত্রা পথে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মানিক মারা যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।