ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু   

নোয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালী সদর উপজেলায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।নিহত মাজহারুল হক (৩৮) উপজেলার বদরী পুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালীর ইউনিয়নের মান্নান নগর বাজারের দক্ষিণে খলিল মিয়ার দরজায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মান্নান নগর বাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে সোনা পুর যাচ্ছিলেন মাজহারুল হক। যাত্রা পথে মোটরসাইকেল টি নোয়াখালী ইউনিয়নের মান্নান নগর বাজারের দক্ষিণে খলিল মিয়ার দরজায় পৌঁছালে দু’টি গাড়ি কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুবর্ণ চর গামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো. কামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ট্রাকটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা আছে।  পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।