ঢাকাশুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ জন।

admin
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ১২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  

 

গ্রেফতার আব্দুর লতিফ (৩৮) ফেনী জেলার গজারিয়া কান্দি গ্রামের পাঠান বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে ও অপর আসামি চট্রগ্রামের ফটিকছড়ির নানপুর কিপাত নগর গ্রামের রঞ্জিত শীলের স্ত্রী পাপড়ি শীল (৩০)।

 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের নোয়াখালী টু কুমিল্লা মহাসড়করে মদিনা মসজিদের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২মাদক কারবারিকে গ্রেফতার করা হয।

 

 

আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

 

নোয়াখালী মিডিয়া/নিউজ