ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নোয়াখালী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজী পুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো. জিসান (৯) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে রাহাত হোসেন (১২)।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের হাজী পুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানায়, নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে ছিল। একই বাড়ির তাদের পাশাপাশি ঘর। সকালে তারা মক্তবে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্ত তারা মক্তব্যে না গিয়ে সকাল সোয়া ৭টার দিকে দিকে কয়েকজন মিলে গাছের পাতা কুড়াতে গাছ বেয়ে হাজী পুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে উঠে।
ওই সময় মসজিদের পাশ ঘেষে যাওয়া এগারো হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশু গুরুত্বর আহত হয়। একপর্যায়ে তারা নিচে পড়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে চলতে শোকের মাতম। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন, পল্লীবিদুৎ এর অব্যবস্থাপনার কারনে বিদ্যুৎস্পৃষ্টে মানুষের মৃত্যু হচ্ছে, তবুও তাদের টনক নড়ছেনা। তিনি আরও বলেন, পল্লীবিদুৎ এর তার গুলো কপার বিহিন হওয়ার কারনে এবং যেনতেন ভাবে বিভিন্ন ঘর ও স্থাপনার উপর দিয়ে সর্টকাট ভাবে লাইন নিয়ে যাওয়ার কারনে বিদ্যুৎস্পৃষ্টে  মানুষের মৃত্যু হচ্ছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।