ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পাঁচ ফার্মেসিতে জরিমানা

নোয়াখালী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বসুরহাট বাজারের কলেজ রোড ও হাসপাতাল গেইট এলাকায় উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায, দুপুরের দিকে উপজেলার বসুরহাট বাজারের কলেজ রোড ও হাসপাতাল গেইট এলাকার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা, অনিবন্ধিত ওষুধ মজুদ রাখা, খুচরা মূল্যে ঘষামাজা করার অপরাধে ৫ টি ফার্মেসি দোকারদার কে ১,৩৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ড্রাগ সুপার নোয়াখালী ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল।