ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জে মাদরাসার ছাদে খেলা করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালের দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা জামিয়া আবু বকর সিদ্দিক মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাদরাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী ছিলেন।
নিহত আরিফুল ইসলাম (১৩) জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের গনুর বাপের বাড়ির সিদ্দিক উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে মাদরাসা ভবনের ছাদে খেলা করছিল আরিফুল ইসলাম। এ সময় পা-পিছলে ভবন থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুত্বর আঘাত লাগে। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নেয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. গোলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, মারা যাওয়া শিক্ষার্থী ওই মাদরাসার আবাসিক ছাত্র ছিলো। পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে জানতে একাধিকবার বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির মুঠোফোনে কল করা হলেও তিনি ফোনে রিসিভ করেননি।