ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর সেনবাগে মেয়েকে (২৩) ধর্ষণের অভিযোগে পিতা কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
গ্রেফতার মো. জসিম উদ্দিন (৫০) উপজেলার মাহাতাব পুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
সোমবার (১৩ আগস্ট) বিকেলের দিকে জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ১০ আগস্ট ভুক্তভোগী তরুণী এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত পিতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিমের মা তার বাবা কে দেখতে তার বাপের বাড়ি যায়। তখন ওই তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম’কে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তার পিতা।
ওই সময় লোক লজার ভয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি কাউকে জানায়নি। পরে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্বা হযয়ে যায়।
পরে বাড়ির পাশের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করলে পজেটিভ রেজাল্ট পায়। পারিবারিক ভাবে ঘটনাটি জানাজানি হলে ব্রেইনের ওষুধ বলে কিছু ট্যাবলেট ভিকটিমকে খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে।
র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।