ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে চালককে জবাই করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীল সদর উপজেলায় মধ্য যুগীয় কায়দায় এক কিশোর অটোরিকশা চালককে জবাই করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইজদী মহিলা কলেজ টু কিল্লারহাট সড়কের রাজারাম পুর সীমানায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রিয়াজ (১৪) উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বদর পুর গ্রামের মো.কামাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা শহর মাইজদীর বড় মসজিদের মোড় থেকে কাদির হানিফ ইউনিয়নের (পূর্ব কাদির হানিফ ইউনিয়ন) কিল্লারহাট রুটে নিয়মিত অটোরিকশা চালাতো রিয়াজ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে যাত্রী সেজে দুই ছিনতাইকারী রিয়াজ কে তার ব্যাটারিচালিত অটোরিকশা সহ উপজেলার পূর্ব কাদির হানিফ ইউনিয়নের নিয়ে যায়।
এরপর তাকে চলন্ত রিকশায় পিছন থেকে গলার দ্ই জায়গায় জবাই করে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ডোবায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসি আরও বলেন, নিহত কিশোররের অটোরিকশার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তার গলায় অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।