ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ভাড়া বাসায় স্কুলছাত্রীকে আটকে রাখার অভিযোগে তরুণ গ্রেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
বেগমগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে এক তরুণ কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ইমাম হোসেন সিফাত (২২) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের মনির উদ্দিন জমাদার বাড়ির সালা উদ্দিনের ছেলে।
শুক্রবার (৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই দিন দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিতো সিফাত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকি ধমকি দিতো।
গত ১৮ জুলাই সকাল সোয়া ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এরপর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিম পুর ভান্ডারী স্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া বাসায় ওই কিশোরীকে আটক করে রাখে অহরণকারী সিফাত।
গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভিকটিম কে উদ্ধার করে এবং অপহরণকারী আসামি কে গ্রেফতার করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।