ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে এক নিরাপত্তা প্রহরী মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো.বাহার (৫০) পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আনিসুল হকের ছেলে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহত ব্যক্তি উপজেলার জামতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তা প্রহরী ছিলেন। বিকেলের দিকে ভবনের রড সরাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।