ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ৫, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>>

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে একটি আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের রাজন সাহা আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এ অভিযান পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে রাজন সাহার পেঁয়াজের আড়তকে বেশি দামে পেয়াজ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে পাইকারি ৭৫/৮৫/৮৮/৯০ টাকা কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করা হয়। যার ফলে পেঁয়াজের বাজারে অরাজকতা সৃষ্টি হয়। অভিযানে হাজী আমিন উল্লাহ পেঁয়াজের আড়তকে ন্যায্য মুল্যে পেয়াজ বিক্রির নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।