ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ফিলিং স্টেশনে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে জরিমানা

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
মার্চ ৮, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে ২টি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে চাটখিল পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ২টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় জ্বালানি তেল সরবরাহে অনিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে ঘাটতি পাওয়া যায়।

এদিকে জেলা শহর মাইজদী, দত্তবাড়ীর মোড়, সোনাপুর ও সুবর্ণচর;সহ জেলার বিভিন্ন এলাকায় তেলের কৃত্রিম সংকট দেখিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগও উঠেছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্রাহকদের ভোগান্তিতে ফেলার অভিযোগে ২টি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।