ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাটে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় মাঠে দূরন্ত স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ৩০ ঊর্ধ্ব বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে এ ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সি.আই.পি. কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান (বি.এস.সি)।

এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং সমাজে খেলাধুলার মাধ্যমে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।  তারা বলেন,এ ধরনের প্রীতি ম্যাচ নতুন প্রজন্মের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের মাঝেও সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে।

খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পুরুস্কার বিতরণ করেন এবং সফল আয়োজনের জন্য দূরন্ত স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, দূরন্ত স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে এলাকায় ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে।