ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

সৎ মায়ের আঘাতে শিশুর মৃত্যুর অভিযোগ: সৎ’মা আটক

বেগমগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে সুমাইয়া আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎ মাকে আটক  করে থানায় নেয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নুর বক্স চাপরাশি বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমাইয়া ওই বাড়ির সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার সৎ মা শিউলি আক্তারের সঙ্গে উপজেলার চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল শনিবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে শিউলি তার সৎ মেয়ে সুমাইয়াকে মারধর করে। এরপর তাকে গোসল করিয়ে ঘুমানোর ব্যবস্থা করে।

বিকেলে ঘুমানো অবস্থায় শিশুটিকে মৃত অবস্থায় পান তার সৎ মা। পরে বিষয়টি তিনি তার প্রবাসী স্বামীকে জানান। পরবর্তীতে বাসায় ডাক্তার এনে শিশুটির মৃত্যু নিশ্চিত করা হয়। প্রবাসী স্বামীর পরামর্শে শিউলি ওই রাতেই অ্যাম্বুলেন্সে শিশুর মরদেহ স্বামীর গ্রামের বাড়ি খানপুর গ্রামে দাফনের জন্য নিয়ে যান।

পরের দিন সকালে শিশুটির মরদেহ গোসল দেওয়ার সময় তার কানে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় স্থানীয়রা। তারা দ্রুত ৯৯৯ (জাতীয় জরুরি সেবা) নম্বরে বিষয়টি পুলিশকে জানায়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই ) শহীদুল ইসলাম বলেন, ৯৯৯ এ সুমাইয়াকে তার সৎ মা মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মৃত শিশুর গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

একটি কান থেকে রক্ত বের হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।