ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

নোয়াখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত কামাল কোম্পানীর মায়ের মৃত্যু

জহিরুল হক জহির
জুলাই ৬, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হোসনে আরা বেগম (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (৭জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার অ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলা বকস টিটু।

উলেখ্য, গত মঙ্গলবার রাতে ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খাঁন ওরফে কামাল কোম্পানির বাড়িতে প্রবেশ করে একদল দূর্বৃত্ত।

এসময় তারা ঘরে থাকা কামাল কোম্পানির মায়ের গলা ও দুই কান ছিঁড়ে শরীরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও ঘরের বিছানার নিচে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পরে দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক তার শৌরচিৎকারে শুনে পাশের ঘর থেকে তার নাতীরা আসে। তাৎক্ষণিক তারা তার দাদিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, নিহতের ছেলে মাইন উদ্দিন বাদী হয়ে এ ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।  এটি হত্যা মামলা হিসেবে রুজু করা হবে।  পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।