ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার মমতাজ 

মোঃ আবদুল্লাহ, চাঁদপুর
জুন ২৭, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

চাঁদপুরের কচুয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে উপজেলার রহিম নগর বাজার সংলগ্ন ব্রিকফিল্ড এর মালিক বাচ্চু কোম্পানির স্ত্রী মমতাজ বেগম (৬৫)।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (২৫ জুন) রাত ১১ টার দিকে উপজেলার চাপাতলী গ্রামের প্রধানিয়া বাড়িতে মমতাজ বেগমের বিল্ডিং ঘরের বাথরুমের বেন্ডি লেটার ভেঙ্গে দুর্বৃত্তরা ঘরের ভিতরে প্রবেশ করে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে বাড়ির উত্তর পাশে বাগানে শুকনো পাতা দিয়ে লাশ ঢেকে রাখে। 

দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্রের আলমিরা ভেঙ্গে নগদ সাড়ে চার লক্ষ টাকা সহ জমিজমা ও ব্রিকফিল্ডের কাগজপত্র নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। 

ঘটনার পর রাত সাড়ে ১১টার দিক মমতাজ বেগমের ছেলে সোহেল প্রধানিয়া বাড়িতে এসে ঘরের এই অবস্থা দেখে এবং তার মাকে না পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১২টার দিকে মমতাজ বেগমের লাশ শুকনো পাতার মধ্যে ঢেকে রাখা অবস্থায় দেখতে পায়। 

রাতেই চাঁদপুরের পুলিশ সুপার ও কচুয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মমতাজ বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। সোহেল প্রধানিয়া ও স্থানীয় লোকজন এসব তথ্য জানান। 

তারা আরো জানান, দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণ অলংকার ফেলেও তা না নিয়ে ওই নগদ অর্থ ও কাগজপত্র নিয়ে যায়। এতে পুলিশ ও স্থানীয় লোকজন ধারণা করেছে ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড। মমতাজ বেগমের ছেলে সোহেল প্রধানিয়া সহ পরিবারের আত্মীয়-স্বজনরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।