ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে তিন হাসপাতালে জরিমানা, আটক ২

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ৬, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর সদর উপজেলার মাইজদী শহরের তিনটি বেসরকারি হাসপাতালকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগীদের হয়রানির দায়ে দুই দালালকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের দিকে হাসপাতালে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ড প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। ওই সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে নোয়াখালী ইউনাইটেড হাসপাতালেকে ২ লাখ টাকা, মুন হাসপাতালকে ১ লাখ টাকা ও আদর হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মুন হাসপাতালে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী ভর্তি করাতে আসা ২ দালালকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মালিকেরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও জনবল দেখাতে পারেননি। এছাড়া তাদের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে তাদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, রোগী ও তাদের স্বজনদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।