ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীতে মামলা

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের রেফারির বিরুদ্ধে মামলা করার আবেদন নিয়ে নোয়াখালীর সুধারাম মডেল থানায় গিয়েছেন এক তরুণ।

অভিযোগকারী নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২)।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতিত্ব করা হয়েছে, যার ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ ঘটনায় তিনি ফিফার সভাপতি, সংশ্লিষ্ট ম্যাচের রেফারিসহ কয়েকজনের বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিখিত অভিযোগ দাখিল করেন।

তবে সুধারাম মডেল থানা পুলিশ জানায়, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার কর্মকর্তা বা বিদেশে অনুষ্ঠিত কোনো ম্যাচের রেফারিং–সংক্রান্ত অভিযোগে মামলা গ্রহণের আইনগত এখতিয়ার থানার নেই।

এ কারণে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি।

এ বিষয়ে অভিযোগকারী মিডিয়াকে জানান, তিনি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।