ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সাপের অ্যান্টিভেনম উপজেলা হাসপাতালে পাওয়া যাবে

নিউজ ডেস্ক
মে ২৩, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

এখন থেকে উপজেলা পর্যায়ের হাসপাতালেই পাওয়া যাবে সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’।

বর্ষা মৌসুমে মৃত্যুর ঝুঁকি কমাতে জরুরি ভিত্তিতে দেশের প্রতিটি জেলায় ৩০ ভায়েল করে অ্যান্টিভেনম বরাদ্দের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে দেশের সব সিভিল সার্জনকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন বর্ষা মৌসুমে দেশে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলার জন্য ৩০ ভায়েল করে অ্যান্টিভেনম বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জনরা তাদের আওতাধীন উপজেলা হাসপাতালগুলোর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এই ওষুধ বিতরণ করবেন।

 

চিঠিতে সিভিল সার্জনদের আগামী ২ কর্মদিবসের মধ্যে প্রতিনিধি পাঠিয়ে রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে এই প্রতিষেধক সংগ্রহ করতে বলা হয়েছে।

জীবনরক্ষাকারী এই ওষুধের গুণগত মান ঠিক রাখতে সম্পূর্ণ ‘কোল্ড চেইন’ (শীতলীকরণ প্রক্রিয়া) বজায় রেখে তা পরিবহনের জন্যেও বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।