নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ মো. কাউছার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার আদর্শ স্কুল সংলগ্ন জহিরের গ্যারেজের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী মো. কাউছারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. কাউছার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর (সুজা মিয়া সেরাং বাড়ি), আরাফাত কলোনি এলাকার মো. নুর ইসলামের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।