নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় খোকা মিয়ার বাড়ির দক্ষিণ পাশে একটি কাচারিঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি'র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিনহাজুল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হন কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা মো. জসিম উদ্দিন (৩২), চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার ইয়াছিন আরাফাত (৪২) এবং মহিন উদ্দিন সোহেল (৩৩)।
গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।