নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসি'র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল
বুধবার (১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার পোড়া বাড়ি ভাঙা মন্দিরের সামনের সড়কে অভিযান চালায়।
অভিযানে রাসেল হোসেন ওরফে বাবু (২৮), পিতা হারুন অর রশিদ মিলন, মাতা হালিমা আক্তার, গণিপুর (চৌধুরী মেইকার বাড়ি), ৫ নম্বর পৌর ওয়ার্ড, বেগমগঞ্জ, নোয়াখালীর বাসিন্দাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।