নোয়াখালীতে ডিবির অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকাসহ হৃদয় (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১০,৩৯০ টাকা সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, নোয়াখালীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এস,আই মোঃ হেলাল উদ্দিন।
অভিযানে বেগমগঞ্জ থানার ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়নের কেন্দুরভাগ এলাকার পশ্চিম খালপাড়ে অবস্থিত আব্দুল গোফরানের বাড়িতে পরিচালিত হয়। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে মোঃ হৃদয় (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা এবং আব্দুল গোফরানের ছেলে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কোমরে গুঁজে রাখা একটি কালো পলিথিন থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১০,৩৯০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)।