প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ
নোয়াখালীতে ইফতার সামগ্রী তৈরিতে নিষিদ্ধ ক্যামিকেল ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা।

নোয়াখালী জেলা প্রতিনিধি:
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও ইফতারে নিষিদ্ধ হাইড্রোজেন ব্যবহার করায় নোয়াখালীতে দুই প্রতিষ্ঠানকে ১৫,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলা শহর মাইজদীতে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, অভিযানকালে ইফতার সামগ্রীতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করায় টোকিও কাবাবকে ১০.০০০ টাকা এবং মোহাম্মদিয়া হোটেল কে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ। নোয়াখালী মিডিয়া/নিউজ
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com