প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ
নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের উত্তর অভিরাম পুর গ্রামের আইল্ল্যার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সনিয়া আক্তার (১৮) একই গ্রামের আইল্ল্যার বাড়ির শাহ আলমের মেয়ে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়ে তার মা তাকে শাসন করে।
এর পর বুধবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে যে কোনো এক সময়ে সে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই কিশোরী দীর্ঘদিন থেকে পেটের ব্যাথায় ভূগছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পেটের ব্যাথা সইতে না পেরে কিশোরী আত্মহত্যা করতে পারে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এসআই মাহবুব আরো বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। নোয়াখালী মিডিয়া/নিউজ
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com