নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৪ এর গণ অভ্যুত্থানে নিহত শহীদ রিটনের কবরে পুষ্প্যমাল্য অর্পণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে শহীদ রিটনের গ্রামের বাড়ী চরকিং ইউনিয়নের তার গ্রামের পারিবারিক কবরস্থানে গিয়ে পুষ্প্য মাল্য অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেত সবুজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফাহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, শহীদ রিটনের পরিবারের সদস্যবৃন্দ ও হাতিয়া থানার পুলিশবৃন্দ।
উপজেলা পরিষদ ও হাতিয়া থানার পক্ষ থেকে ভিন্ন ভিন্ন ভাবে পুষ্প্যমাল্য অর্পন করা হয়। উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন অন্যান্য কর্মকর্তাদের নিয়ে শহীদের কবরে পুষ্প্যমাল্য অর্পন করেন।
এর পরেই হাতিয়া থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা পুলিশ সদস্যদের নিয়ে পুষ্প্যমাল্য অর্পন করেন। পরে সবাই তার কবরের পাশে দাড়িয়ে সুরা পাঠ ও দোয়া করেন ।
শহীদ রিটন ৫ আগষ্ট ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবৃদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে আহত অবস্থায় তার মৃত্যু হয়। সে হাতিয়ার নলচিরা ইউনিয়নের লামছড়ি গ্রামের আবুল কালামের ছেলে।