প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৩, ১:৫২ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেছোবাঘের মরদেহ উদ্ধার।

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একটি মেছোবাঘের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।।
গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টার সময় মোছোবাঘের ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়েছে।
এর আগে, একই দিন সকাল ৯টার সময় উপজেলার চর হাজারী ইউনিয়নের বসুরহাট টু হাজীর হাট সড়ক থেকে এই মেছোবাঘের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মেছোবাঘটি মারা যায়। এরপর মেছো বাঘের মরদেহটি রাস্তায় পড়ে ছিল। পরে শুক্রবার সকাল ৯টার সময় এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা মেছোবাঘের মরদেহটি উদ্ধাের করে নিয়ে যায়।
বন বিভাগের কোম্পানীগঞ্জ রেঞ্জের বিট কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন মেছো বাঘের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহত মেছোবাঘের জাত-গোত্র নির্ণয়ের জন্য ময়না তদন্ত করা হবে।
গতকাল শুক্রবার সকাল ১০টার সময় মোছোবাঘের মরদেহের ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com