প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২২, ১১:৪০ অপরাহ্ণ
নোয়াখালীতে সাজাপ্রাপ্ত ৫ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর সদর উপজেলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক পাচঁ মামলার এক আসামি কে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার আব্দুল্লাহ আল জাবের ওরফে রুবেল (৩২) বেগমগঞ্জ উপজেলার ৭ নং একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধুরামপুর গ্রামের টাওয়ার ওয়ালা বাড়ির ফরিদ মিয়ার ছেলে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাহাপুর এলাকার ভেন্ডার মসজিদ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাহাপুর এলাকার ভেন্ডার মসজিদ বাড়ির সামনে থেকে ১৫০পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং সিএমপি, চট্টগ্রাম সহ নোয়াখালী সুধারাম মডেল থানা ও বেগমগঞ্জ মডেল থানার মামলা সহ পাঁচ টি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে তার নামে আরও একটি মামলা হয়েছে।
ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com