প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২২, ৩:৫৪ অপরাহ্ণ
নোয়াখালীতে মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার!

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোছাম্মৎ জুবাইদা বেগম (১৭) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রফিক উদ্দিনের মেয়ে এবং স্থানীয় সিরাজুল দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিল।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে, একই দিন দুপুর সোয়া ২টার সময় নিজ বাড়ির বসত ঘরে বিষ পানে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে জুবাইদা মাদরাসায় যাওয়ার সময় তার বাবার কাছে মাদ্রাসার মাসিক বেতনের টাকা চেয়ে মাদরাসায় যায়। মাদরাসা থেকে ফিরে এসে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের দরজা বন্ধ করে দুপুর সোয়া ২টার দিকে নিজের শয়ন কক্ষে বিষ পান করে।
এরপর বিষের যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। তার চেচামেচি ও কান্নার শব্দ শুনে তার মা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক ভাকে ধারণা করা হচ্ছে, বাবার ওপর অভিমান করে সে বিষ পান করে আত্মহত্যা করতে পারে।
নোয়াখালী মিডিয়া/নিউজ
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com