প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২২, ৯:৩১ পূর্বাহ্ণ
কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ধানের পোকা দমনের কীটনাশক পানে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত মো. কামাল উদ্দিন (৬৫) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল মঙ্গলবার ১৫ নভেম্বর রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ কামাল দীর্ঘ দিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। পেটব্যাথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় তার নিজের ঘরে ধানের পোকা দমনের কীটনাশক পান করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার সময় মৃত্যুবরণ করেন তিনি।
হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com