
মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর, নোয়াখালী>>> পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবর্ণচর উপজেলার আব্দুলা মিয়ারহাট ব্যবসায়ীদের পক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) স্থানীয় আব্দুল্যা মিয়ারহাট বাজারে এই ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল্লাহ মিয়ারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী- ৪ সদর-সুবর্ণচরের আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম বিএসসি, ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মিজানুর রহমান দীপক, ২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান ও সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রাজিব, ৫ নং চর জুবলি ইউনিয়নের চেয়ারম্যান ও সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল্লা খসরু, সাবেক ছাত্রনেতা নুর হোসেন পন্ডিত, ৫ নং চরজুবিলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবীসহ উপজেলার সকল স্তরের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, আমার চেয়ে আমার ছেলের মন আরো বড়, আমার এখন বয়স হয়ে গেছে, আমার ছেলেকে আপনারা ভোট দিয়ে সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করলে আপনারা আপনাদের সকল দাবি দাওয়া আমার ছেলে থেকে আদায় করে নিতে পারবেন।