মোহাম্মদ ছানা উল্যাহ (সুবর্ণচর) নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে চর আমান উল্যাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের ফ্যাক্টরির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি লোহার দা, দুইটি কাটার, দুইটি লোহার রড, দুইটি লোহার পাইপ, একটি এসএস পাইপ, একটি মোটা দড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে মোসলে উদ্দিন (২৪), চৌমুহনী পৌরসভার মৃত মো. সেলিমের ছেলে মারুফ হোসেন হৃদয় (২২), মুরশীদ আলমের ছেলে মীর সাব্বির (২২), কামাল হোসেনের ছেলে মো. শিমুল (২২), মধ্যম নাজির পুরের মো. বাবুলের ছেলে শাহাদাত হোসেন সাগর (২৪), মৃত অজি উল্যার ছেলে মো. সোহেল (২৫), একলাশপুর ইউনিয়নের শাহাব উদ্দিন স্বপনের ছেলে মো. মিঠু (২৪), জয়নাল আবেদীনের ছেলে মো. রায়হান (২২) ও মৃত আবুল কালামের নাজমুল ইসলাম (২৫)।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চর জব্বর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চরজব্বর থানার পুলিশ সদস্যরা চর আমান উল্যাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের ফ্যাক্টরির সামনে থেকে ডাকাতির প্রস্তুুতিকালে ০৯ জন ডাকাতকে হাতেনাতে মিনি পিকআপ গাড়ি থেকে গ্রেপ্তার করে।
আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সংবাদ সম্মেলনে চর জব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেনসহ চর জব্বর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।